সোমবার ২ নভেম্বর, ২০২৬

সবার জন্য দেশ গড়ার প্রত্যয়ে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস পালিত

2 November, 2026 12:28:21
সবার জন্য দেশ গড়ার প্রত্যয়ে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস পালিত

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার০২ নভেম্বর ২০২৬ :

“দক্ষ যুব গড়বে দেশ- সবার জন্য বাংলাদেশ।” — এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

শ্রীমঙ্গল যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ১লা নভেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সহকারি কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এক আলোচনা সভা এবং যুব ঋণ, অনুদানের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন ও পবিত্র গীতা পাঠ করা হয়।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রীমঙ্গল যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

আলোচনা সভা এবং যুব ঋণ, অনুদানের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোহিত কদর, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হোসেন লোপ্পা, উপজেলা প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী এস এ হামিদ প্রমুখ।

সভায় গণমাধ্যম কর্মী কমরেড দেওয়ান মাসুকুর রহমান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রশিক্ষনার্থী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের মানুষজন উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রশিক্ষনার্থী মাঝে চেক ও সনদ বিতরণ করেন অতিথিরা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard