শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত, ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৬টায় ৩০ মিনিটে ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন আলহাজ্ব মাওঃ হাফিজ আঃ কদ্দুস নিজামতি সাহেব জামে মসজিদ কলেজ রোড। ২য় জামাত পড়ান আলহাজ্ব মাওলানা হাফিজ জামাল উদ্দিন সাহেব খতিব নতুন বাজার জামে মসজিদ।
তৃতীয় জামাত পড়ান আলহাজ্ব সৈয়দ মাওলানা মুফতি মঈনউদ্দীন ফারুকি সাহেব, আছদ্দর আলী রোড জামে মসজিদ। এসময় মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান, এছাড়া জেলা বিএনপির অংগ সংঘটনের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জামাত আদায় করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। প্রতিটি জামাত শেষে ইমামগণ সারাবিশ্বে মুসলিম উম্মাহ‘র শান্তি, সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে বাংলাদেশ হাম রোগ ও ধর্ষকদের কবল থেকে শিশুদের রক্ষার জন্য মহান রবের কাছে দোয়া করেন মুসল্লিরা। গণমাধ্যম কর্মি দেওয়ান মাসুকুর রহমান বলেন ঈদ মানে আনন্দের নয়, ঈদ মানে ত্যাগ। জাতি, সমাজ ও দেশের শান্তির জন্য ত্যাগের কোনো বিকল্প নেই। ঈদুল আজহা আমাদের সেই ত্যাগের শিক্ষাই দেয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



