প্রেসক্লাবের নেতার ফেসবুক আইডি থেকে ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট: তোলপাড়
প্রেসক্লাবের নেতার ফেসবুক আইডি থেকে ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট: তোলপাড়

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার একটি বিভ্রান্ত মুলক তথ্য এর মাধ্যমে এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক নাসির উদ্দীন আকাশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুসংস্কারাচ্ছন্ন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মে) দুপুর ১টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি বিতর্কিত পোস্ট দেওয়া হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাসির উদ্দীন আকাশ তার ফেসবুক আইডিতে ঝালকাঠির নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামের মুন্সি বাড়িতে কুরবানির গোশতের ওপর এক ব্যক্তির চেহারা ভেসে ওঠার একটি কাল্পনিক ও বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করেন। পোস্টে দাবি করা হয়, গোশত ধুয়ে রাখার পর তা কাঁপতে থাকে এবং তার ওপর ‘হাদি’ নামের এক ব্যক্তির চেহারা ফুটে ওঠে। স্থানীয় মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে এই ধরনের ভিত্তিহীন পোস্ট দেওয়ায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, নাসির উদ্দীন আকাশ অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি শৌলজালিয়া ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তার এই ধরনের কর্মকাণ্ডকে অনেকে ‘সাংবাদিকতার আড়ালে দলীয় এজেন্ডা বাস্তবায়ন’ এবং ‘জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা’ হিসেবে দেখছেন। এর আগেও জুয়া খেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে তার নাম জড়িয়ে বিতর্ক তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দীন আকাশ পোস্টের সত্যতা স্বীকার করলেও নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করেন। তিনি দাবি করেন, তার ব্যবহৃত মোবাইল ফোনটি অন্য লোকের কাছে ছিল এবং তার অজান্তেই তারা এমন পোস্ট করেছে।
তবে সচেতন মহল তার এই বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘দায়সারা’ বলে অভিহিত করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, প্রেসক্লাবের মতো একটি দায়িত্বশীল সংগঠনের সহ-সাধারণ সম্পাদকের পদে থেকেও কীভাবে তিনি তার ফেসবুক আইডির নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হন? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ একজন পেশাদার সাংবাদিকের জন্য মানহানিকর এবং সাংবাদিকতা পেশার সুনাম ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন স্থানীয়রা।
সচেতন নাগরিকরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী ঘরানার সাংবাদিকদের পুনর্বাসন প্রক্রিয়া ও অপপ্রচারের অংশ হিসেবেই এমন পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে এলাকাবাসী দাবি জানিয়েছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: