শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদি উচ্চ শিক্ষায় যুক্তরাজ্য গমন উপলক্ষে সম্মাননা প্রদান
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদি উচ্চ শিক্ষায় যুক্তরাজ্য গমন উপলক্ষে সম্মাননা প্রদান
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য মামুন আহমেদের ছেলে ইফতেখার আহমেদ মাহদি স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায় সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সে যুক্তরাজ্যের University of westminster এ Data science and analytics বিষয়ে স্কলারশিপ পেয়ে গ্রাজুয়েশন কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে।
এর আগে সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পায় ও IELTS কোর্সে ৭ পয়েন্ট পায়। তার পিতা প্রেসক্লাবের একজন সদস্য হিসেবে ক্লাবের সকল সদস্য তার এ অভাবনীয় ফলাফলে প্রেসক্লাবের সকল সদস্য গর্বিত। ফলে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; ক্লাবের সিনিয়র সদস্য মামুন আহমেদ, ইসমাইল মাহমুদ, ছৈয়দ ছায়েদ আহমেদ, আব্দুর রব, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরী।
মাহদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে মাহদি নিজের দক্ষতা আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে দেশের জন্য ইতিবাচক অবদান রাখবে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহসভাপতি ও জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফুর রহমান শিপু, ছাত্র নেতা সৈয়দ মুরশেদ ছালেহীন নাবিল, তাঈম আহমেদ ও মাহদির ক্লাসমেটবৃন্দ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



