বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা

11 November, 2026 9:35:55
শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশুর সুরক্ষা আর নয় উপেক্ষা” এ স্লোগানকে সামনে নিয়ে বুধবার(১১ নভেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একশন এইড বাংলাদেশ, এলআরপি-৫৪ এর আয়োজনে সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ২০ নং রমজাননগর, ৭৬ নং পাতড়াখোলা, ১৪৩ নং মধ্যম রমজাননগর ও ২২ নং ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ছাত্রীদের ফুটবল, ছাত্রদের কাবাডি, অভিভাবক মায়েদের বালিশখেলা ও অভিভাবক পিতাদের রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিশুদের আনন্দঘন পরিবেশের মাধ্যমে নির্ধারিত পোষাকে প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটবল খেলায় টাইব্রেকারে ২০নং রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা ২-০ গোলে ২২ নং ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে কাবাডি প্রতিযোগিতায় ৭৬ নং পাতড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের পরাজিত করে বেশি পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দল সমূহকে পুরস্কার প্রদান সহ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশ,এলআরপি-৫৪,শ্যামনগরের সমন্বয়কারী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ছামিউল আযম মনির,সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদু্জামান লিটন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, ইউপি সদস্য সোহরাব হোসেন, শিক্ষক রনজিৎ কুমার বর্মন প্রমুখ।

একশন এইড বাংলাদেশের চাইল্ড স্পন্সরশীপ এন্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাসের সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একশন এইড শ্যামনগরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard