শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, খোঁজ নিতে গেলেন দবিবুর রহমান
শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, খোঁজ নিতে গেলেন দবিবুর রহমান
মোঃ সাব্বির ইসলাম, শেরপুর(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামে আব্দুল লতিফের বসতবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে খন্দকারটোলা মাজার এলাকায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের সমস্ত জিনিসপত্র লেলিহান শিখায় পুড়ে যায়। ফলে ঘরের ভেতর থেকে কোনো মূল্যবান বা প্রয়োজনীয় জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, শাহবন্দেগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কাওছার আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
স্থানীয়দের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



