সোমবার ১৬ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিক বিহীন ১৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

15 November, 2026 6:01:58
শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিক বিহীন ১৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ৯টার দিকে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে এই অভিযান চালায়।

এ সময় তল্লাশি চালিয়ে মালিকানবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত এসব ভারতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের মাদক চোরাচালান রোধে তাঁদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard