রবিবার ২৬ এপ্রিল, ২০২৬

শিক্ষক বাদশা নন বাদশা গড়ার কারিগর, ৪০ বছরেরও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’র শিক্ষকদের বেতন বৈষম্য দূর হয়নি

25 April, 2026 11:49:25
শিক্ষক বাদশা নন বাদশা গড়ার কারিগর, ৪০ বছরেরও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা'র শিক্ষকদের বেতন বৈষম্য দূর হয়নি

মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাটঃ

অবহেলার ৪০ বছর মানুষ বাঁচে কত বছর? এই প্রতিপাধ্য বিষয় কে সামনে রেখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ এমপিওভুক্ত করনের জন্য সংগ্রাম কর যাচ্ছেন। দীর্ঘ সংগ্রাম ও দাবি আদায়ের চেষ্টা বারবার ভুলুন্ঠিত হচ্ছে।
সরেজমিনে গিয়ে চিতলমারী উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ও আড়ুয়াবনি চর পূর্বপাড়া মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মো: বোরহান উদ্দিন খান বলেন’ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের করুন অবস্থা , আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি তবে আশা রাখি সরকার এমপিওভুক্ত বা জাতীয়করন ঘোষণা দিয়ে বর্তমান সরকার যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করবে এবং প্রাথমিক বিদ্যালয়ের মত সমমান দিয়ে মাতৃসুলভ আচরন করবেন, অন্যথায় আমাদের সংগঠন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত।

ইবতেদায়ী প্রধান আরোও বলেন’ প্রতিষ্ঠানে নেই কোন সরকারী আর্থিক সুযোগ সুবিধা, মানসম্মত পাঠদানের ঘর, অফিস কক্ষ, টেবিল, ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ, আবার এখন নীতিমালার গ্যাড়াকলে, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে কেন এতো অবহেলা?

মাদ্রাসায় যে সকল আসবাবপত্র বিদ্যমান সবকিছুই বেকার শিক্ষকদের কষ্টের অর্থ দিয়ে ক্রয় করা।

চিতলমারী উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ বলেন’ আমরা নীতিতে বিশ্বাসী, বর্তমান সরকার অতি দ্রুত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষনা দিয়ে পথভ্রষ্ট শিক্ষকদের সঠিক পথে আসার সুযোগ করে দিবেন ও শিক্ষকদের দাবি পূরণ করবেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport