শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

শামিউল বাশার শ্যামল, গোমস্তাপুর উপজেলাঃ
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সাথে নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় ও সততার মাধ্যমে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শামসুল হক গানু, উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন দিক দিকনির্দেশনামূলক ওরিয়েন্টেশন দেওয়া হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: