মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা, পুলিশ সদর দপ্তরের ফেসবুকে জরুরি পোস্ট

6 September, 2025 12:40:15
লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা, পুলিশ সদর দপ্তরের ফেসবুকে জরুরি পোস্ট

ডেক্স রিপোর্টঃ ৬ সেপ্টেম্বর শনিবার ২০২৫।

বাংলাদেশ পুলিশ লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে জরুরি পোস্ট দেওয়া হয়।

পোস্টে জানানো হয়, সরকারের পক্ষ থেকে লুণ্ঠিত বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার প্রদান করা হবে। এর আওতায় প্রকৃত তথ্য বা অস্ত্র উদ্ধারে সহযোগিতা করা ব্যক্তিরা আর্থিক পুরস্কার পাবেন।

ঘোষণা অনুযায়ী—

  • একটি পিস্তল বা শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা,

  • একটি চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা,

  • একটি এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা,

  • একটি এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা,

  • আর প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে একই ধরনের ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard