বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

26 August, 2026 10:12:17
লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

সন্তানদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মা-বাবার ঠাঁই হয়নি তিন সন্তানের ঘরে। গত তিনদিন যাবত একটু আশ্রয়ের আশায় এই ঘর থেকে ঐ ঘরে ঘুরে বেড়াচ্ছে বৃদ্ধ দম্পতি।রাত্রি যাপন করছে ছেলেদের ঘরের সামনের বৈঠকখানায়। খেয়ে না খেয়েই বিগত ৩ দিন অতিবাহিত করছে এই দম্পতি।
এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের দক্ষিণ হানুবাইশ গ্রামের হাজী বাড়িতে। জানা গেছে ওই বাড়ির বৃদ্ধ আতর মিয়া (১১৫)ও শামসুন্নাহার (৯০)দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের কে বিয়ে দিয়ে দিয়েছেন। তিন ছেলে যে যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত। গত বছরখানেক যাবত তিন ছেলে ইব্রাহিম (৫০) রহিম (৪৫) ও তছলিম (৪১)তাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মা-বাবাকে চাপ সৃষ্টি করে, কিন্তু মা-বাবা তাদেরকে সম্পত্তি লিখে না দেওয়ায় মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।উপায়ান্তর না দেখে তখন তারা বড় মেয়ে লাকি বেগমের (৫৫) বাড়িতে আশ্রয় নেয়। বিগত ৮ মাস যাবত তারা লাকি বেগমের বাড়িতে থাকার পর গত ২৩ আগস্ট রবিবার আবার বাড়িতে ফিরে আসলে ছেলেরা আর তাদেরকে ঘরে জায়গা দিচ্ছে না বলে আতর মিয়া ও শামসুন্নাহার অভিযোগ করেন।
এ ব্যাপারে শামসুন্নাহার দম্পতির বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া জানান, আমরা মা বাবার কাছ থেকে কোন রকম সাহায্য সহযোগিতা পাইনি, তারা অনেক কঠিন মা বাবা তারা সবসময় তাদের মেয়েদেরকে সাহায্য সহযোগিতা করেছে । তাই সম্পত্তি আমাদের নামে লিখে দিতে বলেছিলাম সম্পত্তি লিখে না দিলে আমরা ঘরে জায়গা দেব না বলে জানিয়ে দিয়েছি।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান, ঘটনাটি আমি জেনেছি, খোঁজখবর নিয়ে
যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport