রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২ | বিডি-প্রেস 24 ডট কম

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

6 October 2025, 1:18:41

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি – ৬ অক্টোবর সোমবার ২০২৫।
বাগেরহাট: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার (৫ অক্টোবর) দুপুরে।
নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন এবং ক্যাম্পের ধোপা মোঃ হাসিব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপা হাসিব ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: