রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার

7 July 2026, 10:34:48

রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও রামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে রামগঞ্জ থানার এস আই আব্দুস সাকুরের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৭ জুন) ভোরে রামগঞ্জ পৌরসভার অভিরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।কামরুল অভিরামপুর গ্রামের সাবেক মেয়র মরহুম আলী আকবর শেখের ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান,তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। যথাযথ ব্যবস্থার মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: