বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

রামগঞ্জের মাদক কারবারী মিরন গ্রেফতার, জনমনে স্বস্তি

8 September, 2026 9:31:37
রামগঞ্জের কুখ্যাত মাদক কারবারী যুবলীগ নেতা মিরন গ্রেফতার, জনমনে স্বস্তি

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নেওয়ামুল মাওলা মিরনকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।
মিরনের আটকের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, মিরন দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় পৌরসভার বালুয়া চৌমুহনী বাজার এলাকায় স’মিল ও গাছের ব্যবসার আড়ালে মাদক সেবন ও মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। গত বছর মাদক ও জুয়া সংক্রান্ত মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে নারীসহ বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মিরনের মাধ্যমে এলাকার অনেক তরুণ মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিরন উপজেলার দরবেশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের সাখাওয়াত উল্যার ছেলে এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। পৌরসভার বালুয়া চৌমুহনী বাজার এলাকায় তার স’মিল ও গাছের ব্যবসা রয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard