বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

11 November, 2026 9:02:27
যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। সোমবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার শ্রীকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি ফোর্সেস। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের চতুর আলীর মহেষভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৫৯৬ বোতল উইনকেরিক্স উদ্ধারসহ দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীকোনা গ্রামের মোঃ জাকির হোসেন (৩২), পিতা মোঃ আব্দুল বারী এবং মোঃ মহিনুর ইসলাম (৩৩), পিতা মোঃ শহিদ আলী।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতেও এ অভিযান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ দমনে এসআরবি ফোর্সেসের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard