মোল্লাহাটে কোদালিয়া দিন ব্যাপী ‘খুদের মহোৎসব অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / ধর্ম / বিস্তারিত

মোল্লাহাটে কোদালিয়া দিন ব্যাপী ‘খুদের মহোৎসব অনুষ্ঠিত

26 August 2026, 9:41:29

মোল্লাহাটে কোদালিয়া দিন ব্যাপী ‘খুদের মহোৎসব অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে পরম শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ‘খুদের মহোৎসব’। বুধবার (২৬ আগস্ট) উপজেলার কোদালিয়া শ্রী শ্রী শান্তি হরিদাস, গুরুদাস, তারকচাঁদ, মৃত্যুঞ্জয়, বিজয় গোসাই ও মা জ্ঞানদাদেবী সেবাশ্রমের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে প্রায় ৪০ মণ চালের ভাঙা খুদ রান্না করে সমবেত ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ হিসেবে বিতরণ করা হয়। সকাল থেকেই সেবাশ্রম প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে। স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে খুদের প্রসাদ তৈরির কাজে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে প্রসাদ বিতরণের পাশাপাশি নামসংকীর্তন, প্রার্থনাসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবজুড়ে ছিল আনন্দমুখর পরিবেশ।
আয়োজক কমিটি সূত্রে জানাগেছে, এই উৎসবের মূল উদ্দেশ্য পারস্পরিক সম্প্রীতি জোরদার করা, অহংকার ত্যাগ এবং মানবতার সেবায় সবাইকে উদ্বুদ্ধ করা। যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহ্য সনাতন ধর্মীয় ভ্রাতৃত্ব ও ভক্তিভাবের অনন্য দৃষ্টান্ত।”
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শ্রী জীবন কৃষ্ণ মজুমদার, অশোক কুমার সিকদার, সুনিল কুমার মণ্ডল, বলরাম মণ্ডল, ডা. সুভাষ চন্দ্র বিশ্বাস, নিরোদ চন্দ্র বিশ্বাস, বিষ্ণুপদ পান্ডে, কিশোর গাইন, জগদীশ বালা, সুব্রত শিকারি, নীলরতন পোদ্দার, মনিমোহন সমাদ্দার, সুকণ্ঠ বাড়ৈ, অসীত পোদ্দার, অসীত রায়, উত্তম ঢালী, ব্রাহ্মসভাদা, বিপুল চন্দ্র আরন্দির, গোবিন্দ রায়, বিধান রায়, বিশ্বজিত বালা, বিভাষ আকর্ষণ, সঞ্জিৎ কুমার রায়, গোপাল বিশ্বাস, রবীন্দ্রনাথ বসু, আশীষ রায়, সুশান্ত মণ্ডল, গোপাল বাইন, বিমল মল্লিক ও ডা. দেবাশীষ সিকদারসহ অনেকে।
শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের বার্তা নিয়ে উৎসবের সমাপ্তি হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard