রবিবার ১৫ নভেম্বর, ২০২৬

মোল্লাহাটে আঠারোবাকি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

14 November, 2026 2:14:02
মোল্লাহাটে আঠারোবাকি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আঠারোবাকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নদীর তীরবর্তী এলাকায় ড্রেজারের পাইপ ভেঙে ও পিটিয়ে অকেজো করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার আঠারোবাকি নদীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোল্লাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হাতুল জান্নাত।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, উপজেলার চরকান্দী গ্রামের মোহাম্মদ আলী শেখ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মবহির্ভূতভাবে আঠারোবাকি নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন এবং উত্তোলিত বালু পাইপের মাধ্যমে সরাসরি তাঁর নিজের বাড়িতে নিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাতের নেতৃত্বে নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত দীর্ঘ পাইপগুলো ভেঙে ও পিটিয়ে সম্পূর্ণ অকেজো ও বিনষ্ট করে দেওয়া হয়। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আকস্মিক এই অভিযান টের পেয়ে অপরাধীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

পরিবেশগত বিপর্যয় রোধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও তীর রক্ষা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত জানান, নদী বাঁচানো এবং অবৈধ দখল ও বালু উত্তোলন রোধে প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard