সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন

19 July, 2026 6:20:14
মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বাগেরহাট জেলা পরিষদের অর্থায়নে নিজস্ব জমিতে প্রায় সাড়ে ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট এ ডাকবাংলো নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারমান ব্যারিষ্টার শেখ  মোহাম্মদ জাকির হোসেন।
রবিবার বেলা ১২ টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারমান ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, এ্যাড. ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথি এর পরে ডাকবাংলো চত্বরে ৯০এর ছাত্র ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard