মোরেলগঞ্জের সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান লিপনের বাবার ইন্তেকাল
মোরেলগঞ্জের সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান লিপনের বাবার ইন্তেকাল
মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান লিপনের বাবা মোঃ নজিবর রহমান শিকদার (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মোরেলগঞ্জের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম নজিবর রহমান শিকদার দীর্ঘদিন মোরেলগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী মোহাম্মাদিয়া স্টোরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়ী হিসেবে তিনি স্থানীয়ভাবে পরিচিত ও সম্মানিত ছিলেন।
তার মৃত্যুতে মোরেলগঞ্জের ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
মরহুমের নামাজে জানাজা সোমবার (১০ আগস্ট) জোহরের নামাজের পর মোরেলগঞ্জ পুরাতন উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



