মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির | বিডি-প্রেস 24 ডট কম
হোম / নির্বাচন / বিস্তারিত

মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির

28 November 2026, 8:10:11

মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির

​ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪ নং ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহাদেব চন্দ্র মেম্বার পদে দলীয় নমিনেশন পাওয়ার দাবি করেছেন। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে ইউপি সদস্য (মেম্বার) পদে মনোনয়ন দিয়েছেন।

​তবে মহাদেব চন্দ্রের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। তিনি জানান, দলীয়ভাবে এভাবে কাউকে মেম্বার পদে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই।

​মোঃ সিদ্দিকুর রহমান স্পষ্ট করেন, “কোন ওয়ার্ডে কে কে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, মূলত সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা বা তথ্য সংগ্রহের জন্যই আমরা প্রতিটি ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ও তালিকা চেয়েছি। এটি কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক মনোনয়ন নয়।”

​স্থানীয় রাজনীতিতে এই পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে ইতোমধ্যেই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard