মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার
মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার
মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় চাঞ্চল্যকর মাসুদ গাজী হত্যা মামলার প্রধান পলাতক আসামি সিদ্দিক গাজীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানাধীন নাঘোসা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্দিক গাজী (৪৫) ওই এলাকার মৃত মোসলেম গাজীর ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সিদ্দিক গাজী এজাহারনামীয় ১ নম্বর আসামি ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



