মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩

11 August, 2026 4:37:58
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়াঃ

আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, সিএনজি অটোরিকশা ও ৩ মোবাইল ফোন জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে আখাউড়া থানাধীন বাইপাস রেলক্রসিং সংলগ্ন আখাউড়া বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ মধ্যপাড়ার মৃত আব্দুল লতিফ মেম্বারের ছেলে ইব্রাহিম আজহাম ইকবাল (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের জল্লা এলাকার মৃত আব্দুস সালাম ব্যাপারীর ছেলে জামির হোসেন (৩৭) এবং ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ উত্তরপাড়ার মো. খলিল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport