বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, পরিস্থিতি থমথমে
বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, পরিস্থিতি থমথমে
ডেক্স রিপোর্টঃ ৬ সেপ্টেম্বর শনিবার ২০২৫।
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে তারা বিজয়নগরের দিকে রওনা হন এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে কয়েক দফা হামলা চালান।
রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন ধরানোর চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি বলেন, “কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে এসে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। কিছু সময় পর ধোঁয়া ওঠা দেখি। পুলিশ আসার পর তারা ছত্রভঙ্গ হয়।”
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুবায়ের আলম রবিন জানান, “শাহবাগে সমাবেশ শেষে একটি দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বারবার এমন বর্বর আচরণ করা হচ্ছে। আমরা তাদের বিচার দাবি করি।”
অপরদিকে গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, “জাতীয় পার্টি একটি দেশবিরোধী দল। বিক্ষুব্ধ জনতাই তাদের কার্যালয়ে ভাঙচুর করেছে।”
বর্তমানে বিজয়নগর এলাকায় পরিস্থিতি থমথমে এবং নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



