সোমবার ২৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

26 August, 2026 12:38:57
বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চোরাই মোবাইল কেনাবেচা ও আইএমইআই নম্বর পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফকিরহাট সদরের রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের দোকানে অভিযান চালিয়ে এসব মুঠোফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রেজাউর রহমান পলাশ (৩৪), মো. অহিদুল ইসলাম (২৬), চন্দন সাহা (৩০) ও মো. হুছাইন খান (২৩)। তাঁদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ সুপার বলেন, প্রতিটি মুঠোফোনের স্বতন্ত্র আইএমইআই নম্বর থাকে। এই নম্বরের মাধ্যমে একটি ফোনের পরিচয় শনাক্ত করা সম্ভব। কিন্তু একটি চক্র চোরাই মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, অভিযানের সময় চারজনকে আটক করা সম্ভব হলেও চক্রটির আরও তিন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া মুঠোফোনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard