বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ | বিডি-প্রেস 24 ডট কম

বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

5 May 2026, 12:20:17

বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোঃ ইমরান হোসাইন বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ

আজ ০৪ মে ২০২৬ তারিখে পটুয়াখালীর বাউফলে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বাউফল-সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন নেতৃবৃন্দ। তারা এলাকার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: