প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান | বিডি-প্রেস 24 ডট কম

প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান

5 May 2026, 12:13:02

প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান

শেখ‌ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ
খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবীর নির্দেশনায় ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাব্বিরের চলাচলের পথ সুগম হলো। সোমবার ৪মে দুপুরে সাব্বিরের হাতে একটি আধুনিক হুইলচেয়ার তুলে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।
জানা গেছে, কুখিয়া গ্রামের এই তরুণ দীর্ঘ দিন ধরে চলাচলের জন্য অন্যের ওপর নির্ভরশীল ছিলেন। বিষয়টি জনাব আলী আজগর লবীর নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান। তার এই মহানুভবতায় উপজেলা নির্বাহী অফিসার সাব্বিরের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং এই হুইলচেয়ারটি হস্তান্তর করেন।
হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত সাব্বির ও তার পরিবার। তারা এই সহযোগিতার জন্য এম পি আলী আজগর লবী এবং উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সহযোগিতার এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,‌উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, ডুমুরিয়া উপজেল বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
মোঃ মশিউর রহমান লিটন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: