বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নিমদী খেয়াঘাটে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে হয়রানি করার অভিযোগ উঠেছে। খেয়াঘাটে নৌযান পারাপারের জন্য অনেক সময় যাত্রীদের ১ থেকে ২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, নিমদী খেয়াঘাট দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। বিশেষ করে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত এ ঘাট পারাপার হতে হয়। কিন্তু দীর্ঘ সময় খেয়া পারাপারের জন্য অপেক্ষা করতে হওয়ায় তারা নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে পারছে না। একইভাবে ক্লাস শেষে সময়মতো বাড়িতেও ফিরতে পারছে না।
এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন জীবনেও বিরূপ প্রভাব পড়ছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষও পড়ছেন বিড়ম্বনায়। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে গিয়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, যাত্রীদের ভোগান্তি কমাতে নিমদী খেয়াঘাটে নিয়মিত ও সময়মতো পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে খেয়া পারাপারে শৃঙ্খলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিমদী খেয়াঘাটের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন করা হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



