বাংলাদেশে নারী অধিকার ও নারী মুক্তির প্রশ্নটি সব সময়ই অবহেলিত: বকুল
বাংলাদেশে নারী অধিকার ও নারী মুক্তির প্রশ্নটি সব সময়ই অবহেলিত: বকুল
দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল ২০২৬ :
বাংলাদেশে জনসংখ্যার অর্ধেক নারী হলেও নারীদের প্রতি সরকার বা রাষ্ট্র সঠিক দায়িত্ব পালন করছে না।নারীদের মৌলিক মানবিক অধিকার গুলো ফলে বার বার উচ্চারিত হলেও প্রতিটি সরকার উদাসীন থেকেছে। নারীদের সমাজের সর্বত্র ক্ষমতায়নের প্রশ্নটি অধরাই থেকে যাচ্ছে। এ দেশের প্রতিষ্ঠিত লুটেরা, বুর্জোয়া মৌলবাদী ভাবাদর্শের দল গুলো নারী অধিকার নারী মুক্তির পথকে বাধা গ্রস্থ করে রাখছে। নারী শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, অধিকার, নেতৃত্ব দিতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে। নারীদের আজকে ঘরের বাইরে আসতে হবে। নারী আন্দোলন সংগঠিত করতে হবে। নারী মুক্তি সংসদকে নারী আন্দোলনের অন্যতম সংগঠনে রূপান্তর করতে হবে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে “সর্বস্তরের নির্বাচনে, প্রশাসনে ও নেতৃত্বে নারীর সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”—এই শ্লোগানকে সামনে রেখে নারী মুক্তি সংসদের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন।
নারী নেত্রী ফজিলাতুন নাহার সভাপতিত্বে শহীদ রাসেল আহমেদ খান ভবনে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি সিকদার।
সভায় আরো বক্তব্য রাখেন জোবাইদা পারভীন, নাসরিন খান লিপি, সাহানা ফেরদৌসী লাকী, স্বপ্না সেন, শাহীনুর বেগম প্রমুখ নেত্রীবৃন্দ।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ নারী মুক্তি সংসদের জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত গ্রহীত হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

