রবিবার ২৬ জুলাই, ২০২৬

বর্ষায় বেহাল রুহিয়া ইউনিয়নের সড়ক: চলাচলের উপযোগী করতে জাকির হোসেন জুয়েলের নিজস্ব উদ্যোগে সংস্কার

26 July, 2026 8:27:24
বর্ষায় বেহাল রুহিয়া ইউনিয়নের সড়ক: চলাচলের উপযোগী করতে জাকির হোসেন জুয়েলের নিজস্ব উদ্যোগে সংস্কার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া ইউনিয়নের প্রধান পাড়াসহ বিভিন্ন এলাকার গ্রামীণ কাঁচা রাস্তা সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছিল। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের।

জনভোগান্তির কথা চিন্তা করে সড়কগুলো চলাচলের উপযোগী করতে নিজস্ব অর্থায়নে ইটের রাবিশ দিয়ে সংস্কার কাজের উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রুহিয়া ইউনিয়নের প্রধান পাড়া এবং ফুলকলি স্কুল সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচা সড়কের যেসব স্থানে হাঁটু সমান কাদা জমেছিল, সেসব স্থানে ইটের রাবিশ ফেলে রোলার দিয়ে সমান করে চলাচলের উপযোগী করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে এ রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাই দায় হয়ে পড়েছিল। বিএনপি নেতা অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল উদ্যোগ নিয়ে নিজ খরচে ইটের রাবিশ ফেলে সড়কগুলো চলাচলের ব্যবস্থা করে দেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল বলেন, “জনগণের দুর্ভোগ দেখে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারিনি। রুহিয়ার সাধারণ মানুষ যাতে অন্তত বর্ষাকালে নির্বিঘ্নে বাড়ি থেকে বের হতে পারেন এবং যাতায়াত করতে পারেন, সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। জনগণের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমার সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব বলে মনে করি।”

তিনি আরও জানান, রুহিয়া ইউনিয়নের আরও যেসব রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, পর্যায়ক্রমে সেগুলোতেও ইটের রাবিশ ফেলে প্রাথমিক চলাচলের উপযোগী করে তোলা হবে

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport