বটিয়াঘাটা প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

বটিয়াঘাটা প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

7 November 2026, 10:56:09

বটিয়াঘাটা প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটা উপজেলা অনলাইন প্রেসক্লাবে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় বিভিন্ন অনলাইন পোর্টালে ও প্রেস মিডিয়ায় প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলনে আয়োজন করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী নিহার । তিনি লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন অনলাইন পোর্টালে ও প্রেস মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ও আমার কর্মস্থল বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসকে জড়িয়ে বটিয়াঘাটায় চাঁদা দাবির অভিযোগে উপজেলার দারোগাভিটা আশিক নগর এলাকার নূর ইসলাম মোল্লার ছেলে রাজু মোল্লা (২৮)-কে চাঁদাবাজি মামলায় গ্ৰেফতার করা হয়েছে । তিনি আরো বলেন, রাজু মোল্লা আমার প্রতিবেশী এবং আমার পাশের ওয়ার্ডে বসবাস করে । সে জুনিয়র হিসেবে আমাকে সম্মান করে এবং সে আমার নিকট কখনো কোন চাঁদা দাবি করেনি । তাই সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাকে ও আমার কর্মস্থল বটিয়াঘাটা ভূমি অফিসকে জড়িয়ে যে, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে আমি নিহার উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard