বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলা অনলাইন প্রেসক্লাবে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় বিভিন্ন অনলাইন পোর্টালে ও প্রেস মিডিয়ায় প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলনে আয়োজন করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী নিহার । তিনি লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন অনলাইন পোর্টালে ও প্রেস মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ও আমার কর্মস্থল বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসকে জড়িয়ে বটিয়াঘাটায় চাঁদা দাবির অভিযোগে উপজেলার দারোগাভিটা আশিক নগর এলাকার নূর ইসলাম মোল্লার ছেলে রাজু মোল্লা (২৮)-কে চাঁদাবাজি মামলায় গ্ৰেফতার করা হয়েছে । তিনি আরো বলেন, রাজু মোল্লা আমার প্রতিবেশী এবং আমার পাশের ওয়ার্ডে বসবাস করে । সে জুনিয়র হিসেবে আমাকে সম্মান করে এবং সে আমার নিকট কখনো কোন চাঁদা দাবি করেনি । তাই সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাকে ও আমার কর্মস্থল বটিয়াঘাটা ভূমি অফিসকে জড়িয়ে যে, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে আমি নিহার উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।