বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রিপন রায়, বটিয়াঘাটা, খুলনা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা আইন-শৃঙ্খনা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানা অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাঃ রাহুল বিশ্বাস,সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কামান্ডের কমান্ডার মোঃ ফেরদৌস শেখ, বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, (ভারপ্রাপ্ত) যথাক্রমে পার্থ রায় মিঠু, মোঃ কবির আকুঞ্জী, কৌশিক পাল , দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোরঞ্জন মন্ডল সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা । সভায় উপজেলার চলমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা হয় এবং তা সমাধানে স্ব-স্ব অবস্থানে সকলের সহযোগিতা কামনা করেন ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



