বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
রিপন রায়, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ মনির একমাত্র পুত্র মোঃ ইরান শেখ’র জানাজা গতকাল শনিবার বাদআসর শেষে সুরখালী রায়পুর দাখিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় । এসময় জানাজা অনুষ্ঠানে উপস্থিত থেকে শরিক হন উপজেলা ভূমি অফিসার শোয়েব শাত-ঈল ইভান, বটিয়াঘাটা উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ কামরুল ইসলাম সিপার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ইউপি সদস্য মোঃ সাকিব সরদার, প্যানেল চেয়ারম্যান ও রানা, ইউপি সদস্য এস এম ফরিদ, ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মাহতাব হোসেন,সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম,সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কমাল, বিএনপি নেতা মোল্লা সেলিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্ৰহন করেন । জানাজা শেষে মরহুমের লাস পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



