বটিয়াঘাটায় তিন দিনব্যাপী জাতীয় যুব দিবসের আয়োজনের সমাপ্তি, প্রীতি ফুটবল ম্যাচে ড্র
বটিয়াঘাটায় তিন দিনব্যাপী জাতীয় যুব দিবসের আয়োজনের সমাপ্তি, প্রীতি ফুটবল ম্যাচে ড্র
রিপন রায়, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে বটিয়াঘাটায় শেষ হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, রক্তের গ্রুপ নির্ণয়, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ থান্দার কামরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক গাজী তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
প্রীতি ফুটবল ম্যাচটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক পার্থ প্রতীম মণ্ডল, সৌরভ তরফদার ও অক্ষর সাহা।
খেলায় ফুলবাড়ী যুব কল্যাণ পরিষদ ও বটিয়াঘাটা মর্নিং ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-২ গোলে ম্যাচটি ড্র হয়।
তিন দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সচেতন, দক্ষ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



