বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদযাত্রা ও মানববন্ধন
বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদযাত্রা ও মানববন্ধন
রিপন রায় বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনপদ রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে খুলনার বটিয়াঘাটায় গোপালখালি পদযাত্রা ও মানববন্ধন রবিবার সকাল ১১ টায় কর্মসূচি পালিত হয়েছে।
ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বটিয়াঘাটা, খুলনার আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গোপালখালী বাজারঘাট থেকে কাজীবাছা নদীর বাঁধ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে ‘উপকূল বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘ত্রাণ নয়, ভিক্ষা নয়, টেকসই বেড়িবাঁধ চাই’ এবং ‘পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, জলবায়ু অন্যায়ের হোক শেষ’—এমন স্লোগান তুলে ধরা হয়।
বক্তারা উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসইভাবে নির্মাণ, নদীভাঙন রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তারা বলেন, উপকূল রক্ষা করা মানে শুধু একটি ভৌগোলিক অঞ্চল রক্ষা করা নয়, বরং এ অঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাই উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



