ফুলবাড়ীতে জমি দখলের চেষ্টার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
ফুলবাড়ীতে জমি দখলের চেষ্টার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে বসতভিটার জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ইমরান চৌধুরী নিশাদ, তাঁর বাবা মাজাহারুল ইসলাম চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলার রাজামাটি এলাকার মোছা. জেবুন নেহার গত [তারিখ] ফুলবাড়ী থানায় অভিযোগটি করেন।
অভিযোগে বলা হয়, রাজামাটি মৌজার এসএ ১১৪৫ নম্বর দাগের ১৬ শতক জমির মধ্যে ১৩ শতক জমি জেবুন নেহারের স্বামী মো. রবিউল ইসলাম চৌধুরীর নামে রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন।
জেবুন নেহারের দাবি, অভিযুক্তরা সম্প্রতি ওই জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন এবং সেখানে ঘর নির্মাণের উদ্যোগ নেন।
তিনি অভিযোগ করেন, এতে বাধা দিলে তাঁকে ও তাঁর দুই মেয়েকে ভয়ভীতি দেখানো, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জেবুন নেহার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি। জমি নিয়ে কোনো বিরোধ থাকলে আইনগতভাবে সমাধান করা যেতে পারে। কিন্তু ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টা মেনে নেওয়া যায় না।’
অভিযোগের বিষয়ে ইমরান চৌধুরী নিশাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে আইনানুগ সমাধানের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



