সোমবার ৩১ আগস্ট, ২০২৬

ফুলবাড়িতে অতিরিক্ত গরমে আড্ডা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবক

29 August, 2026 4:49:43
ফুলবাড়িতে অতিরিক্ত গরমে আড্ডা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবক

মোঃ শাহজামার শাওন, ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলা গত কয়েকদিন থেকে চলছে প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরম। দুপুরের প্রখর রোদ আর ভ্যাপসা গরমে বাঁশ ঝাড়ের ছায়ায় বাঁশে হেলান দিয়ে পাড়া প্রতিবেশীদের সাথে আড্ডা দেওয়াই কাল হলো সদ্য এসএসসি পাস করা যুবকের। হেলান দেয়া কচি বাঁশগাছ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের জোলেরপাড় এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. আকিমুন ইসলাম মুন(১৮)। তিনি ওই এলাকার মো.শহিদার রহমানের ছেলে। নিহত মুন বড়ভিটা বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ – ৪.৮৩ পেয়ে কৃতকার্য হয়েছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে আনুমানিক দুপুর ১২ টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ ছিল না। দুপুরে গরমের মধ্যে মুন প্রতিবেশী চাচা ও ভাইদের সাথে বাড়ির পাশের বাঁশঝাড়ের ছায়ায় আড্ডায় মেতেছিল। এ সময় মুন ঝাড়ের একটা কচি বাঁশে হেলান দিয়ে গল্প করছিল। হেলান দেয়া বাঁশটি তার ভারে হেলে গিয়ে বিদ্যুতের তারে লাগলে সে বিদ্যুতায়িত হয় এবং বাঁশের সাথে আটকে যায়। পাশে থাকা লোকজন চেয়ার দিয়ে ঠেলে বাঁশ থেকে তাকে আলাদা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোলাম মোস্তফা জানান, নিহত মুন এলাকায় সকলের কাছে প্রিয় ছিল। সে লেখাপড়াতেও খুব মেধাবী ও ভালো ছিল। তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

এ ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসা ফুলবাড়ী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইকবাল জানান, ঘটনাস্থলে এসে মৃতদেহের সুরতহাল ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard