ফকিরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু | বিডি-প্রেস 24 ডট কম

ফকিরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

25 November 2025, 2:40:40

ফকিরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ফকিরহাট, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী মৃত্যুবরণ করেছে। সোমবার রাতের এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া কিশোরীর নাম বৈশাখী আক্তার আরভী (১৪)। সে ফকিরহাট সদর ইউনিয়নের রাজমিস্ত্রি আওয়াল হোসেনের মেয়ে এবং সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার জানায়, রাতের কোনো একসময় বৈশাখী নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর জানান, “মেয়েটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন এ ঘটনা ঘটেছে, তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: