বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬

পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা

2 September, 2026 10:37:18
পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পোরশা থানা ও জেলা পুলিশের আয়োজনে মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-মামুন সভাপতিত্ব করেন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পুলিশ সুপার মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি ফেসবুক ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাইবার অপরাধ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের মানুষকে সচেতন করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।এ সময় বক্তারা সাইবার জগতে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল, মাদকের ভয়াবহতা এবং মাদকমুক্ত সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-মামুন শিক্ষার্থীদের জন্য এমন জীবনমুখী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় পোরশা থানা ও জেলা পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে পোরশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।এছাড়া মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা সচেতনতামূলক এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard