পূজা মন্ডপ পরিদর্শনে আমিনুল ইসলাম: আর্থিক অনুদান প্রদান
পূজা মন্ডপ পরিদর্শনে আমিনুল ইসলাম: আর্থিক অনুদান প্রদান

খায়রুল আলম নয়ন (বিশেষ) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব চেয়ারম্যান পদপ্রার্থী, প্রভাষক আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ছাপড়হাটী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে তিনি এই পরিদর্শনে যান। এ সময় তাঁর সাথে কয়েকশত মোটরসাইকেলের এক বিশাল ও সুশৃঙ্খল বহর অংশ নেয়, যা পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পরিদর্শনকালে প্রভাষক আমিনুল ইসলাম মণ্ডপে মণ্ডপে গিয়ে পূজারী ও কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তিনি সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই মিলেমিশে এই উৎসব উদযাপন করব।”
পূজা উদযাপন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি প্রতিটি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
বিশাল মোটরসাইকেল বহর নিয়ে এই পরিদর্শনে তাঁর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রভাষক আমিনুল ইসলামের এই উদ্যোগ ও আর্থিক সহায়তার জন্য পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: