পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের ৫০ বছর পূর্তি উদযাপন, অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী
পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের ৫০ বছর পূর্তি উদযাপন, অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী
মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে ওয়ার্ল্ড মিশন প্রেয়ার ল্যাম্ব (ল্যাম্ব হাসপাতাল)-এর ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে হাসপাতালটির সেমিনার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।
সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজানুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, রংপুর বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী, বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক বিকাশ কুমার দাস, দিনাজপুরের পুলিশ সুপার জিদান আল মুসা, পিপিএম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. গোলাম রসুল রাখি, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত আমান আজিজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ল্যাম্বের এলডিসি পরিচালক এলসি হাঁসদা। এ সময় উপস্থিত ছিলেন ল্যাম্বের সিএইচডিপি বিভাগের উপপরিচালক নম্রতা হাউই এবং নির্বাহী পরিচালক ডেবিট চন্দ্র।
এ ছাড়া বক্তব্য দেন ল্যাম্বের সাবেক নির্বাহী পরিচালক ও আইসিসি-আরবিআরের পরিচালক এবং যুক্তরাষ্ট্রের প্রেয়ার লিগের নির্বাহী পরিচালক খায়েল স্টক।
অনুষ্ঠানে ল্যাম্ব হাসপাতালের পাঁচ দশকের পথচলা, স্বাস্থ্যসেবা কার্যক্রম, মানবকল্যাণে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে ল্যাম্ব হাসপাতাল স্বাস্থ্যসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে এলাকার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



