পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবি’র কঠোর নজরদারি
পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবি'র কঠোর নজরদারি
এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
ভারতে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী সময়ে সীমান্তে যে কোনো ধরণের বিশৃঙ্খলা দমন, চোরাচালান রোধ, অপরাধ দমন ও অবৈধ প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির আওতায় থাকা বিশেষ করে হাতীবান্ধা, পাটগ্রাম, ডিমলা, ডোমার এলাকার সীমান্ত ঘিরে কড়া নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
সরেজমিনে দেখা যায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, পানবাড়ী, কুচলিবাড়ী সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। কড়া নজরদারি সাথে তল্লাশিও। শুধু দিনের বেলা নয়, রাতেও সীমান্তে টহল বৃদ্ধি করেছে। নদী সংশ্লিষ্ট সীমান্ত ও কাঁটাতারবিহীন দুর্গম এলাকাগুলোতেও বাড়তি নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি।
সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে বলে জানিয়েছেন রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান। তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের স্বার্থে সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। এছাড়াও সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে বিজিবি। রয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশেষ করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন চলাচলের ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে।
এদিকে বিজিবির ভূমিকায় স্থানীয়রাও বলছে, বর্তমানে ভারতের পরিস্থিতির কারণে অনুপ্রবেশের ঝুঁকি থাকায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বিজিবি।যেনো প্রতিটি ইঞ্চি মাটিতে তাদের নজরদারি। তবে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে মাদক ও মানব পাচারকারী বা চোরাকারবারিরা যাতে সক্রিয় হতে না পারে, সেদিকেও কঠোর নজর রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

