বুধবার ১০ জুন, ২০২৬

পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’

23 May, 2026 11:51:04
পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’

সবীর আহমেদ ফোরকান, ‎পরশুরাম প্রতিনিধি:

‎ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ‘গণমাধ্যম পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৩ মে) প্রেস ক্লাব কার্যালয়ে পাঠচক্রের আয়োজন করা হয়। সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা অর্জন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংবাদের গুণগত মান বৃদ্ধি ও আধুনিক গণমাধ্যমের নানা কলাকৌশল সম্পর্কে ধারণাসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎পাঠচক্রে সাংবাদিকদের পেশাগত নানা দিক ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল এখন টিভি ও বাংলা নিউজ টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম এবং এনটিভি’র প্রতিনিধি জাহিদুল আলম রাজন। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এমএ হাসান।

‎পাঠচক্রে অতিথিরা বলেন, মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য দিয়ে সমাজের উন্নয়নমূলক চিত্র ও জনদুর্ভোগের সমস্যা নিখুঁতভাবে তুলে ধরতে হবে।

‎প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সদস্যদের মান উন্নয়নে এ ধরনের পাঠচক্র নিয়মিত আয়োজন করা হবে,এতে সাংবাদিকদের মেধা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport