পরশুরামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরশুরামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সবীর আহমেদ ফোরকান, পরশুরাম ফেনীঃ
পরশুরামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে –
রবিবার(৩ মে) বিকালে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালক দলের মধ্যে গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলের মধ্যে বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।এছাড়া শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ও দক্ষিণ কেতরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল রানার্সআপ হয়। খেলায় আর্থিক সহযোগিতা করেন পরশুরাম পৌর কর্তৃপক্ষ।
খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মানিক,উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য ও সচিব মাহবুবুল হক মজুমদার, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব ও আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহির উদ্দিন টিপু।
খেলার ধারাভাষ্য পরিচালনা করেন নাজমুল কবির রাজিব, আলমগীর হোসেন ও ফোরকান উদ্দিন।
চ্যাম্পিয়ন, রানার্সআপ দল ও ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ীর হাতে মেডেল,গোল্ডকাপ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

