‎পরশুরামে তিন পরিবারকে স্বাবলম্বী করতে গাভী উপহার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

‎পরশুরামে তিন পরিবারকে স্বাবলম্বী করতে গাভী উপহার

1 June 2026, 2:00:02

পরশুরামে তিন পরিবারকে স্বাবলম্বী করতে গাভী উপহার

‎পরশুরাম(ফেনী) উপজেলা প্রতিনিধিঃ 

‎২০২১ সাল থেকে অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে প্রতি বছর গাভী উপহার দেয় পরশুরামের ভারত সীমান্তবর্তী গ্রাম আশ্রাফপুর গ্রামের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আশ্রাফপুর জনকল্যাণ সংগঠন।

‎রবিবার(৩১ মে) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে লটারি পদ্ধতির ভিত্তিতে অসচ্ছল তিন পরিবারকে গাভী প্রদান করা হয়।

‎সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে গরু উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান বাবু, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সংগঠনের উপদেষ্টা আবুল হোসেন সুমনসহ সংগঠনের সদস্য ও গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন।

‎এ সময় তিনটি পরিবারকে স্বাবলম্বী করতে পরিবারের সদস্যদের মাঝে গাভী উপহার দেন সংগঠনের সদস্য ও গ্রামবাসী।

‎অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ১৭টি গাভী সংগঠনটির পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে।

‎আশ্রাফপুর জনকল্যাণ সংগঠনের সদস্যরা দরিদ্র ও অসহায়দের মাঝে সহায়তা,রমজানে ইফতার সামগ্রী বিতরণ,অসুস্থদের চিকিৎসা সামগ্রী প্রদানসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: