নিজ পদ ফিরে পেলেন ঈদগাঁওর সোহেল জাহান চৌধুরী | বিডি-প্রেস 24 ডট কম

নিজ পদ ফিরে পেলেন ঈদগাঁওর সোহেল জাহান চৌধুরী

30 April 2026, 8:41:12

নিজ পদ ফিরে পেলেন ঈদগাঁওর সোহেল জাহান চৌধুরী

কক্সবাজার প্রতিনিধিঃ

মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে স্বপদে বহাল হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। বুধবার সকাল দশটায় তিনি একদল শুভাকাঙ্ক্ষী সহ অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম নির্বাচিত এ চেয়ারম্যানকে ফুলের মালা পরিয়ে দেন। অন্যদিকে নির্বাচিত চেয়ারম্যানও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলের মালা পরান। পরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বারগণ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা স্বরূপা পাল, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বৃন্দ, গ্রাম পুলিশ বৃন্দ সহ চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলের মালা পরান। এসময় চেয়ারম্যানের শুভানুধ্যায়ী, সমর্থক, ভোটার সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: