- নবাবগঞ্জে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
- মোল্লাহাটে ৫নং গাওলা ইউনিয়নে জামায়াত মনোনীত অধ্যাপক সুজাউদ্দিন বুলবুলের গণসংযোগ
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
ঠাকুরগাঁওয়ে কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত
ঠাকুরগাঁওয়ে কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় এক কৃষকের মিষ্টি কুমড়া খেত নষ্ট করার অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খেত থেকে গাছ উপড়ে ফেলে এবং কচি কুমড়া ছিঁড়ে ফেলে প্রায় ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধন করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক মোঃ মজহারুল ইসলাম (বাদল), যিনি রুহিয়া পশ্চিম ইউপির সেনিহাড়ি গ্রামের বাসিন্দা, তিনি বুধবার রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮শে এপ্রিল রাত ১০টা থেকে ২৯শে এপ্রিল ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
পরের দিন সকালে কৃষক মজহারুল তার জমিতে গিয়ে দেখেন, প্রায় ২০ থেকে ২৫টি মিষ্টি কুমড়া গাছ উপড়ে ফেলা হয়েছে এবং অসংখ্য কুমড়ার বোঁটা ছিঁড়ে নষ্ট করে রাখা হয়েছে। তার চিৎকারে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে এসে এই ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।
কৃষক মজহারুল ইসলাম জানান, হাড়ভাঙা খাটুনি দিয়ে তিনি এই ফসল ফলিয়েছিলেন। রাতের আঁধারে কে বা কারা তার এই বিপুল পরিমাণ ক্ষতি করেছে তিনি তা জানেন না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল বলেন মজাহারুল ইসলাম বাদল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার কৃষকদের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: