সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

নারী নেতৃত্বে বদলে যাচ্ছে চিতলমারী থানা — দায়িত্ব নিলেন ওসি রোকেয়া খানম

13 October, 2025 3:03:01
চিতলমারী অফিসার ইনচার্জ (ওসি) মিসেস রোকেয়া খানম।

চিতলমারী , বাগেরহাটঃ ১৩ অক্টোবর সোমবার ২০২৫।


বাগেরহাট জেলার চিতলমারী থানার ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই থানায় প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করলেন একজন নারী অফিসার ইনচার্জ (ওসি) — মিসেস রোকেয়া খানম
তাঁর দায়িত্ব গ্রহণে থানার প্রশাসনিক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

যোগ্য, দায়িত্বশীল ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত রোকেয়া খানমের এই পদায়নকে স্বাগত জানিয়েছে চিতলমারী প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে— “নারী নেতৃত্ব মানেই শুধু পরিবর্তন নয়, বরং সহানুভূতি, দৃঢ়তা ও মানবিক মূল্যবোধের সমন্বয়।”

বক্তারা বলেন, একজন নারী কর্মকর্তার নেতৃত্বে থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে, বাড়বে জনগণের আস্থা ও নিরাপত্তাবোধ।

চিতলমারীবাসীর প্রত্যাশা, নতুন ওসি রোকেয়া খানমের নেতৃত্বে চিতলমারী শিগগিরই মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে।
তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, দৃঢ় প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই থানা বাগেরহাট জেলার মধ্যে আদর্শ পুলিশিংয়ের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমনটাই বিশ্বাস স্থানীয়দের।

চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি রোকেয়া খানমকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জনগণের সহযোগিতা ও পুলিশের নিষ্ঠার সমন্বয়ে নারী নেতৃত্বে গড়ে উঠুক একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত চিতলমারী—এই প্রত্যাশা সবার।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard