নাগাইশে তোফায়েল আহমেদ স্যারের স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল
নাগাইশে তোফায়েল আহমেদ স্যারের স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ বিএসসি-এর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয় মাঠে আয়োজিত এ শোকসভায় নাগাইশের সর্বস্তরের মানুষ এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেল রানার সভাপতিত্বে এবং কুমিল্লা পুলিশ লাইন স্কুলের শিক্ষক আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তব্য দেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, সাবেক শিক্ষক হানিফ ভূঁইয়া, মনিরুল হক, মো. মোবারক হোসেন, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বড়ধুশিয়ার মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, লতিফ মেম্বার, প্রফেসর বজলুর রহমান, ডা. মনির হোসেন, মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শোকসভায় বক্তারা প্রয়াত তোফায়েল আহমেদের কর্মময় জীবন ও শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতার কথা স্মরণ করেন। বক্তারা বলেন, শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয় পরিবার, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ একজন অভিভাবকতুল্য শিক্ষককে হারিয়েছেন।
সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য দেন এবং প্রয়াত শিক্ষকের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য দেন জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো. শাহজালাল ও সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন।
এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেক কীর্তি শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকার আবদুর নূর ফেরদৌস, জসীম উদ্দীন, জালাল উদ্দীন, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ হোসেন, সাদেকুর রহমান, আহাম্মেদ মোশতাক, ডা. ফেরদৌস আলম, নজরুল ইসলাম, হৃদয়সহ অনেকে ব্যাচভিত্তিক স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
দেশ-বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও ইলেকট্রনিক মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে স্মৃতিচারণ ও শোক প্রকাশ করেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্যপ্রবাসী জুয়েল আহম্মদ, কানাডাপ্রবাসী নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্রপ্রবাসী বায়েজিদ রহমান, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল আল মামুন, সহযোগী অধ্যাপক ও পিএইচডি গবেষক মো. আরিফুল ইসলাম এবং মোহাম্মদ আলা উদ্দীন বক্তব্য দেন।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইমন রেজা।
পরে প্রয়াত শিক্ষক তোফায়েল আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, দেশ-বিদেশে অবস্থানরত জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আর্থিক ও সার্বিক সহযোগিতায় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলটি বাস্তবায়ন করা হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: