শুক্রবার ২২ মে, ২০২৬

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

22 May, 2026 12:14:58
নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতাঃ

নাটোরের নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়নে রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। এই কর্মশালায় গ্রামীণ সড়ক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা এলজিইডি কর্মকর্তা ইকবাল হোসেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গার সাবেক পৌর মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ প্রমূখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport